বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL) বিভিন্ন পদে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি BGCL-এর সরকারি ওয়েবসাইট http://www.bgcl.co.in-এ প্রকাশিত হয়েছে।

বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (Bengal Gas Company Limited) ২০২৫ সালে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটি নির্দিষ্ট মেয়াদের (Fixed Term) ভিত্তিতে করা হবে। এখানে মোট ১৯টি শূন্যপদ রয়েছে। সংস্থাটি ইঞ্জিনিয়ার, অফিসার, সিনিয়র অফিসার, ডেপুটি ম্যানেজারসহ বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তি ২০২৫
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL) ২০২৫ সালের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। এই নিয়োগ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য ও বিস্তারিত নির্দেশনা ধাপে ধাপে নিচে দেওয়া হলো:–
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৫ — সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা নাম: বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)
- পদের নাম: ইঞ্জিনিয়ার, অফিসার, সিনিয়র অফিসার, ডেপুটি ম্যানেজারসহ বিভিন্ন পদ
- মোট শূন্যপদ: ১৯টি
- নিয়োগের ধরন: নির্দিষ্ট মেয়াদী চুক্তিভিত্তিক (Fixed Term Employment)
- আবেদনের মাধ্যম: অনলাইন
- কর্মস্থল: পশ্চিমবঙ্গ
- অফিসিয়াল ওয়েবসাইট: http://www.bgcl.co.in
আরো পড়ুন: পশ্চিমবঙ্গে বেলুড়ের হাসপাতালে কর্মী প্রয়োজন, জানুন সব বিস্তারিত!
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত
এই নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী নির্ধারিত হয়েছে। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে B.E./B.Tech, MBA, CA, ICWA অথবা সমমানের কোনো ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পদের জন্য নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি ও অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। তাই আবেদন করার আগে প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন সংশ্লিষ্ট পদটির যোগ্যতার শর্ত ভালোভাবে পড়ে তারপরে আবেদন করুন।
বয়সসীমা
এই নিয়োগের জন্য প্রার্থীদের বয়সসীমা কোম্পানির নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়েছে। সাধারণত আবেদনকারীদের বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা রয়েছে বয়স ন্যূনতম ৩২ বছর এবং সর্বাধিক ৪০ বছর এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় (Age Relaxation) প্রযোজ্য হবে। বিস্তারিত বয়সসীমা ও ছাড়ের তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, যা আবেদন করার আগে অবশ্যই দেখে নিতে হবে।
আরো পড়ুন: NJB Recruitment: কলকাতায় ন্যাশনাল জুট বোর্ডে চাকরির সুযোগ!
পারিশ্রমিক বিস্তারিত
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতনের পরিমাণ পদভেদে ভিন্ন হতে পারে। নিচে পারিশ্রমিক মূল পয়েন্টগুলো দেওয়া হলো –
- Assistant Associate:- 65,000
- Associate:- 80,000
- Sr. Associate:- 1,00,000
আবেদন প্রক্রিয়া বিস্তারিত
এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন মোডে সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থীরা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেন এবং প্রয়োজনীয় নথি যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মতারিখের প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে প্রস্তুত রাখেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, তাই প্রার্থীদের সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া জরুরি।
আবেদন ফ্রি
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের অনলাইন আবেদন প্রক্রিয়ায় সাধারণ (General), অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) ও OBC (NCL) শ্রেণীর প্রার্থীদের Rs. 200/- (দুইশত টাকা) আবেদন ফি দিতে হবে। এই ফি ফেরতযোগ্য নয় এবং প্রদানের পরে রসিদ সংরক্ষণ করা আবশ্যক।
- General/EWS/OBC NCL: Rs. 200/-
- SC/ST/PwBD প্রার্থী: ফি থেকে মুক্ত
- ফি দেওয়ার মাধ্যম: শুধুমাত্র অনলাইনে
নির্বাচন প্রক্রিয়া
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডে নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন ধাপে ধাপে করা হবে। প্রার্থীদের যোগ্যতা এবং পারফরম্যান্স অনুযায়ী লিখিত পরীক্ষা, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং অন্যান্য মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে ফাইনাল নির্বাচন করা হবে।
আরো পড়ুন: মোট ২৬২৩ শূন্যপদে কর্মী নিয়োগ করবে ONGC-তে, আজই আবেদন করুন!
গুরুত্বপূর্ণ তারিখ
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডে আবেদন প্রক্রিয়ার জন্য প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি জানতে পারা অত্যন্ত জরুরি। এই তারিখগুলির মাধ্যমে প্রার্থীরা তাদের আবেদন সময়মতো করতে পারবেন।
- অনলাইন আবেদন শুরু: ২১ অক্টোবর ২০২৫ (সকাল ১১টা থেকে)
- অনলাইন আবেদন শেষের তারিখ: ২০ নভেম্বর ২০২৫ (সন্ধ্যা ৫টা পর্যন্ত)
অফিসিয়াল সোর্সেস
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড সংক্রান্ত সব তথ্য এবং বিজ্ঞপ্তি যাচাই করার জন্য অফিসিয়াল সোর্সেস ব্যবহার করা উচিত। এটি প্রার্থীদের সঠিক ও আপডেট তথ্য নিশ্চিত করতে সাহায্য করে।
- বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন – এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – এখানে ক্লিক করুন
এই তথ্য শুধুমাত্র প্রার্থীদের সুবিধার জন্য সরবরাহ করা হয়েছে। নিয়োগ বা আবেদন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং নিয়ম অনুযায়ী হবে। প্রার্থীদের উচিত সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করার জন্য অফিসিয়াল সোর্স বা ওয়েবসাইট দেখার।