RVNL-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য ঘোষণা করেছে, আবেদন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত জেনে নিন

রেল বিকাশ নিগম লিমিটেড ১১ আগস্ট ২০২৫ তারিখে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি RVNL অফিসিয়াল ওয়েবসাইটে http://www.rvnl.org-এর প্রকাশিত হয়েছে।

RAIL VIKAS NIGAM RECRUITMENT 2025
RAIL VIKAS NIGAM RECRUITMENT 2025

রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL), যা ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনে একটি নবরত্ন পাবলিক সেক্টর সংস্থা, বিভিন্ন পদে অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ৬টি পদে নিয়োগ হবে। আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ ডাকযোগে মাধ্যেমে জমা দিতে হবে। আবেদনপত্র, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত দেখার জন্য RVNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

রেল বিকাশ নিগম লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৫

রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য ও সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো।

রেল বিকাশ নিগম লিমিটেড নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)
  • পদের ধরন: নিয়মিত ও চুক্তিভিত্তিক
  • মোট শূন্যপদ: ৬টি
  • আবেদন মাধ্যম: শুধুমাত্র অফলাইনে

আরো পড়ুন: IRCTC নিয়োগ ২০২৫: সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার সুযোগ

RVNL নিয়োগ ২০২৫ পদের বিবরণ

রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ২০২৫ সালের জন্য নিয়মিত ও চুক্তিভিত্তিক উভয় ধরণের বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে। প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নিচে পদের বিবরণ দেওয়া হলো –

নিয়মিত ভিত্তিতে পদ:

  • ডেপুটি জেনারেল ম্যানেজার (আইটি) – ১টি
  • ডেপুটি জেনারেল ম্যানেজার (সিগন্যাল অ্যান্ড টেলিকম/বিজনেস ডেভেলপমেন্ট) – ১টি
  • সিনিয়র এক্সিকিউটিভ (আইটি) – ১টি

চুক্তিভিত্তিক পদ:

  • সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার (আইটি) – ১টি
  • এসএপি ইঞ্জিনিয়ার (ডেভেলপার) – ১টি
  • এসএপি ইঞ্জিনিয়ার (ফাংশনাল কনসালট্যান্ট/ফিন্যান্স) – ১টি

শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত

RVNL নিয়োগ ২০২৫-এর বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পদের জন্য আবেদন করতে হলে B.E./B.Tech অথবা MCA/MBA ডিগ্রি থাকতে হবে সেই সঙ্গে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। আরো বিস্তারিত তথ্যগুলি জানার জন্য RVN-এর অফিসিয়াল নোটিফিকেশনে দেখুন।

বয়সসীমা

RVNL নিয়োগ ২০২৫-এর জন্য পদের ভিত্তিতে ভিন্ন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত ভিত্তির পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর থেকে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। চুক্তিভিত্তিক পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারিত হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্ধারিত বয়সসীমায় ছাড় পাবেন।

আরো পড়ুন: RRB ৪৩৪টি প্যারামেডিকেল স্টাফ পদের নতুন বিজ্ঞপ্তি

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ আবেদনপত্র সিল করা খামে “পদের নাম” ও “বিজ্ঞপ্তি নম্বর” উল্লেখ করে ডাকযোগে বা ব্যক্তিগতভাবে নতুন দিল্লির কর্পোরেট অফিসের ডিসপ্যাচ সেকশনে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা ফরম ও আবেদন ফি দিতে হবে। অসম্পূর্ণ বা দেরিতে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা:-
Dispatch Section, Ground Floor,
August Kranti Bhawan,
Bhikaji Cama Place,
R.K. Puram, New Delhi – 110066।

আবেদন ফ্রি

RVNL নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন করতে নির্দিষ্ট ফি জমা দিতে হবে, যা প্রার্থীর শ্রেণি অনুযায়ী নির্ধারিত হয়েছে। ফি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে “Rail Vikas Nigam Limited” এর পক্ষে, নতুন দিল্লিতে প্রদেয় হতে হবে এবং ড্রাফটের পিছনে প্রার্থীর নাম, পদের নাম, বিজ্ঞপ্তি নম্বর, আধার নম্বর ও জন্মতারিখ লিখতে হবে। বিস্তারিত পয়েন্ট সহকারে নিচে দেয়া হলো:-

  • UR/OBC প্রার্থী: ₹৪০০
  • SC/ST/EWS প্রার্থী: কোনো ফি নেই

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রাপ্ত আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের পরীক্ষার বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের ই-মেইল ও RVNL-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: RRC-CR প্রকাশ করল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ তারিখ

RVNL নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়ায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে পয়েন্ট সহকারে নির্ধারণ করা হলো:-

  • আবেদন শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৫
  • আবেদন শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)

অফিসিয়াল সোর্সেস

RVNL নিয়োগ ২০২৫ সম্পর্কিত সব তথ্য, আপডেট ও বিজ্ঞপ্তি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট ই-মেইলের মাধ্যমে পাওয়া যাবে। প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল সোর্স অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading